মানুষের পাশে তৃণমূল যুব কংগ্রেস - The News Lion

মানুষের পাশে তৃণমূল যুব কংগ্রেস

 


দি নিউজ লায়ন;  শালবনিতে তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে অস হায় মানুয়ের পাশে দাঁড়ানোর জন্য এক কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প:ব: সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাত', জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে। রবিবার শালবনী সুভাষ পল্লী স্টেশন রোড  এলাকার দরিদ্র মানুষদের ও ক্ষুদ্র সবজি ব্যবসায়ী মধ্যে মাস্ক,  স্যানিটাইজার, ও কিছু খাবার বিতরণ তুলে দেওয়া যায় ।


 মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ওই এলাকার দরিদ্র মানুষদের হাতে ও ক্ষুদ্র সব্জী ব্যবসায়ী দের হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী তুলে দেন।রাজ্যের ক্ষুদ্র , মাঝারি শিল্পের ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। 


তাই করোণা পরিস্থিতিতে অনেকেই অসহায় হয়ে পড়েছেন। সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগ। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং আগামী দিনে ওই এলাকার দরিদ্র মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি প্রত্যেককে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানোর পাশাপাশি রাজ্য সরকারের বিধিনিষেধ  গুলি মেনে চলার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.